Description
কেমিক্যাল মুক্ত কালোজিরা ফুলের খাঁটি মধু
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে যখন মাঠ জুড়ে কালোজিরার ফুল ফোটে, তখন মৌচাষিরা তাদের বাক্স বসান সেই ক্ষেতের পাশে। মৌমাছিরা সরাসরি কালোজিরা ফুল থেকে যে মধু সংগ্রহ করে, সেটাই আমরা কৃষকের কাছ থেকে সংগ্রহ করি, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া, কোনো চিনি বা সিরাপ মেশানো ছাড়া।
চেনার উপায়:
- রং কালচে, ঘন
- স্বাদ ও ঘ্রাণ অনেকটা খেজুরের গুড়ের কাছাকাছি
- ঘনত্ব মৌসুম ভেদে কমবেশি হতে পারে – পাতলা হলে হালকা ফেনা দেখা দিতে পারে, এটা স্বাভাবিক
- সাধারণত সহজে জমে যায় না
কালোজিরা ফুলের এই মধু আমরা সরাসরি সেই কৃষকের কাছ থেকে সংগ্রহ করি যিনি তার মৌচাষে চিনি খাওয়ানো এবং কেমিক্যালের ব্যবহার সম্পূর্ণ এড়িয়ে চলেন। বাংলাদেশের ঘরে ঘরে চা, পরোটা কিংবা এমনিতেও এক চামচ মধু খাওয়ার যে চল আছে, সেই জায়গা থেকে এই মধু আপনার প্রতিদিনের খাবারে যোগ করতে পারেন।
প্যাকেজিং: ফুড গ্রেড বোতলে, সিল করা অবস্থায় পাঠানো হয়।
Pure Black Seed Flower Honey or Kalojira Fuler Modhu – Sourced Directly from Fields



Reviews
There are no reviews yet.