Bengal Harvest
একজন কৃষকের জমি থেকেই শুরু আমাদের গল্প
বেঙ্গল হারভেস্টের শুরুটা কোনো অফিস রুমে হয়নি। হয়েছিল একজন প্রান্তিক কৃষকের জমিতে দাঁড়িয়ে – যেখানে বছরের পর বছর রাসায়নিক সারের ব্যবহারে মাটি তার আসল উর্বরতা হারিয়ে ফেলেছিল। ২০১৭ সালের ১লা অক্টোবর আমরা এই যাত্রা শুরু করি একটি সহজ প্রশ্ন নিয়ে – কৃষক যদি তার ন্যায্য মূল্য পান, তাহলে তিনি কি আবার কেমিক্যাল মুক্ত পদ্ধতিতে ফসল ফলাতে রাজি হবেন?
উত্তরটা হ্যাঁ। আর সেই বিশ্বাস থেকেই আজ পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি।
আমরা "অর্গানিক" শব্দটা ব্যবহার করি না - কারণ আমরা সৎ থাকতে চাই
বাজারে “অর্গানিক” শব্দটা অনেক সময় সার্টিফিকেশন ছাড়াই ব্যবহার হয়। আমরা সেই পথে হাঁটি না। আমরা বলি কেমিক্যাল মুক্ত – কারণ এটাই আমাদের প্রতিশ্রুতি: আমরা প্রতিটি প্রান্তিক কৃষকের সাথে সরাসরি কাজ করি, তাদের জমি, পুকুর এবং ফসল ধাপে ধাপে বিষমুক্ত ও রাসায়নিক সার মুক্ত করার চেষ্টা করি। যেখানে সম্ভব, আমরা নিজেরাই নিরাপদভাবে উৎপাদন করি। বাকি ক্ষেত্রে, আমরা সরাসরি সেই কৃষকের কাছ থেকে সোর্স করি যিনি এই একই মূল্যবোধ ধারণ করেন। আমাদের প্রতিটি পণ্য চেষ্টা করা হয় শতভাগ কেমিক্যাল মুক্ত উৎপাদনে।
আমাদের কাজের মূলনীতি
১. কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি একজন কৃষক তখনই কেমিক্যাল মুক্ত চাষে উৎসাহিত হবেন, যখন তিনি তার শ্রমের ন্যায্য মূল্য পাবেন। এই দায়িত্বটা আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি – এবং বিশ্বাস করি এটা আমাদের সবার দায়িত্ব।
২. মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার রাসায়নিক সারে ক্ষতিগ্রস্ত জমিকে আবার তার প্রাকৃতিক উর্বর অবস্থায় ফিরিয়ে আনা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা প্রতিটি কৃষকের সাথে ধাপে ধাপে এই কাজটি করি – রাতারাতি নয়, বাস্তবসম্মতভাবে।
৩. সোর্সিং, প্রসেসিং ও ডেলিভারি – নিয়ন্ত্রণ আমাদের হাতে, আমরা চেষ্টা করি একদম মূল উৎস থেকে পণ্য সংগ্রহ করতে, এবং যেখানে সম্ভব নিজেরা নিরাপদভাবে উৎপাদন করি – যাতে পণ্যের মান নিয়ে কোনো আপোস না হয়।
৪. পাইকারি ও খুচরা – দুই ভাবেই বিশ্বস্ত- আমরা শুধু খুচরা ক্রেতা নয়, পাইকারি ক্রেতাদের জন্যও কেমিক্যাল মুক্ত কৃষিপণ্য সরবরাহ করে থাকি।
আমাদের পণ্য
চাল, মধু, সরিষার তেল ও ঘি, দেশি মসলা, বাদাম ও বীজ, আচার, হারবাল পানীয় ও চা, সুপারফুডস – প্রতিটি পণ্য আমরা যাচাই করি একই একটি প্রশ্ন দিয়ে: এটা কি এমন কিছু যা আমরা নিজের পরিবারকে খাওয়াতে পারি?
আমাদের কাজের মূলনীতি
- ২০১৭ সাল থেকে এই কাজে যুক্ত – নতুন কোনো ট্রেন্ড নয়, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি
- প্রান্তিক কৃষকের সাথে সরাসরি সম্পর্ক, মধ্যস্বত্বভোগী নয়
- “অর্গানিক” নয়, সততার সাথে “কেমিক্যাল মুক্ত” – যা আমরা চেষ্টা করে যাচ্ছি সেই শুরু থেকেই।
- পাইকারি ও খুচরা – দুই ধরনের ক্রেতার জন্যই উপযুক্ত
- ক্যাশ অন ডেলিভারি – অর্ডার নিশ্চিত হওয়ার আগে টাকা দিতে হয় না
আমাদের সাথে যুক্ত হন, এবং প্রতিটি ক্রয়ের মাধ্যমে একজন প্রান্তিক কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির যাত্রায় অংশ নিন।